বিবিপি নিউজ: তিনি টলিউডের অভিনেত্রী পাশাপাশি রাজ্যের শাসকদল তৃনমূলের বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ। যার কথা বলা হচ্ছে তিনি হলেন অভিনেত্রী নুসরাত জাহান। বিগত কয়েকদিন ধরে বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্যে নাজেহাল অবস্থা। এবার তাঁকে দেশ ছাড়তে বললেন নেটিজেনদের একাংশ।
নিখিল জৈনের বিবাহিত স্ত্রী নন, তাঁর সঙ্গে লিভ ইন করতেন। বিবৃতি দিয়ে ‘দাম্পত্য’ সম্পর্কের হাল হকিকত স্পষ্ট করে দিয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। তারই মাঝে খবর ছড়ায়, মা হতে চলেছেন নুসরত।সামনে এসেছে তাঁর বেবি বাম্পের ছবি। এই প্রেক্ষাপটে এবার গর্ভনিরোধকের বিজ্ঞাপনের জন্য নেটদুনিয়ায় প্রবল সমালোচিত নুসরত। সম্প্রতি ইনস্টাগ্রামে গর্ভনিরোধকের বিজ্ঞাপন সংক্রান্ত একটি পোস্ট করেন নুসরত। সম্পর্ক এবং অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে গুঞ্জনের ফলে অভিনেত্রীর ইনস্টা অ্যাকাউন্ট এখন সকলের নজরে। তাই গর্ভনিরোধকের বিজ্ঞাপন সংক্রান্ত পোস্টটিও নেটিজেনদের নজর এড়ায়নি। ওই পোস্টের কমেন্ট বক্সে সমানে মন্তব্য যোগ হয়েই চলেছে। তাঁর সন্তানের বাবা কে, বারবার সেই প্রশ্ন নুসরতের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে। গর্ভনিরোধক তো কাজই করল না, এহেন কটাক্ষেরও শিকার হতে হয়েছে তারকা সাংসদকে। নিখিলের পাশে দাঁড়িয়ে কেউ কেউ তো আবার তাঁর বিবৃতির প্রসঙ্গ টেনে চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে।শুধু তাই নয় অভিনেত্রীকে দেশছাড়া করা উচিত বলেও দাবি নেটিজেনদের একাংশের। কেউ কেউ আবার নুসরতের সঙ্গে শ্রাবন্তীর তুলনা টানতেও ব্যস্ত।

