স্ত্রীর মৃত্যুর এক সপ্তাহের ব্যাবধানে প্রয়াত কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং - BBP NEWS

Breaking

শনিবার, ১৯ জুন, ২০২১

স্ত্রীর মৃত্যুর এক সপ্তাহের ব্যাবধানে প্রয়াত কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং



বিবিপি নিউজ: মারন ভাইরাসের থাবায় ফের শোকের ছায়া নেমে এসেছে ক্রিয়া মহলে। ভারতের কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিংয়ের জীবনাবসান হল। সম্প্রতি করোনা আক্রন্ত হওয়া মিলখা সিংকে চণ্ডীগড়ের একটি হাসপাতালের কোভিড ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। ৯১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন।


জানা গেছে, পগত মাসেই করোনা ভাইরাসে আক্রান্ত হন ফ্লাইং শিখ মিলখা। পরে তাঁর স্ত্রী নির্মল কাউরও করোনায় আক্রান্ত হন। প্রায় তিন সপ্তাহ করোনার সঙ্গে লড়াই করার পর মারা যান মিলখা সিংয়ের স্ত্রী। সপ্তাহ ঘোরার আগেই মৃত্যু হল কিংবদন্তি অ্যাথলিটের। কোভিড থেকে সুস্থ হওয়ার পরে বুধবার পর্যন্ত মিলখা সিংকে নন-কোভিড মেডিক্যাল ইনটেসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। চিকিৎসকরা তাঁকে বিশেষ নজর দিয়ে রেখেছিলেন। জ্বর কমলেও বৃহস্পতিবার রাত থেকেই মিলখা সিং-এর অক্সিজেন লেভেল কমতে শুরু করে। শুক্রবার সন্ধ্যার শারীরিত অবস্থা সংকটজনক হয়। এদিন সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেলেন। 

Pages