মধ্যরাতে দিল্লি এইমস ভবনে বিধ্বংসী আগুন - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

মধ্যরাতে দিল্লি এইমস ভবনে বিধ্বংসী আগুন


বিবিপি নিউজ: রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এ (এইমস) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। 


 জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে দিল্লি এইমসে হঠাৎই আগুন লাগে। এইমসের কনভার্সন বিল্ডিংয়ে নয় তলার ফায়ার অ্যালার্ম বেজে উঠতেই আগুন লাগার ঘটনা সামনে আসে। দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ায় ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া বের হতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। এইমসের ওই ভবনের নবম তলাটি মূলত একটি বহুমুখি গবেষণাগার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এখানে একটি অডিটোরিয়ামও আছে, সেখানে শিক্ষানবিশ চিকিৎসকদের ক্লাস নেয়া হয়। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তাৎক্ষণিকভাবে জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও। এছাড়া অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের ধারণা, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

Pages