দীলিপ ঘোষকে আর রাজ্য সভাপতি পদে চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব, 'বাংলার মেয়ে'কে বসাতে পারে গুরুত্বপূখর্ণ পদে - BBP NEWS

Breaking

বুধবার, ১৬ জুন, ২০২১

দীলিপ ঘোষকে আর রাজ্য সভাপতি পদে চাইছে না কেন্দ্রীয় নেতৃত্ব, 'বাংলার মেয়ে'কে বসাতে পারে গুরুত্বপূখর্ণ পদে



বিবিপি নিউজ: বিধানসভা নির্বাচনে ধরাশায়ী অবস্থা গেরুয়া শিবিরের। একের পর এক দলবদলের খেলা অব্যাহত। এরই মধ্যে চলতি বছর বিজেপির রাজ্য সভাপতি পদে মেয়াদ শেষ হচ্ছে দিলীপ ঘোষের। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী, তাঁর পুনর্নির্বাচনের সম্ভাবনা নেই। ফলে নতুন রাজ্য সভাপতি পেতে চলেছে বঙ্গ বিজেপি নেতা। ফলে দিলীপের পরবর্তী রাজ্য সভাপতি হবেন কে? রাজ্য বিজেপি সূত্রে খবর,রাজ্যের সংগঠনের দায়িত্ব দলের মহিলা নেত্রীর হাতে দেওয়ার ভাবনাচিন্তা করছেন কেন্দ্রীয় নেতারা।  কিন্তু বিজেপির অন্দরে এই নিয়ে মন কষাকষি চলছে। চলতি বছর ডিসেম্বরে রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হচ্ছে। বিজেপির গঠনতন্ত্র বলছে, পরপর দুবার অথবা সর্বোচ্চ ৬ বছর সভাপতির আসনে থাকা যায়। দিলীপ ঘোষ ২০১৫-র ডিসেম্বরে দায়িত্ব নিয়েছিল। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক রদবদল করেনি বিজেপি। ফলত মেয়াদ বৃদ্ধি হয় রাজ্য সভাপতির। ২০২০-র জানুয়ারিতে দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হন তিনি। সেই হিসেবে দিলীপের থাকার কথা ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত। কিন্তু সভাপতি পদের ৬ বছরের মেয়াদ পূর্ণ হচ্ছে চলতি বছর ডিসেম্বরে। এই অবস্থায় দিলীপের পরিবর্তে কে, তা নিয়ে শুরু হয়েছে ভাবনাচিন্তা। বিজেপির সূত্রে প্রাথমিক খবর, 'বাংলার মেয়ে'র বিরুদ্ধে 'বাংলার মেয়ে'কেই নামানোর তোড়জোড় করছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে দিলীপকে করা হতে পারে কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী। বিজেপির একটি সূত্র বলছে, দেবশ্রী চৌধুরী এবং লকেট চট্টোপাধ্যায় এই দুটি নাম নিয়ে চর্চা চলছে।

Pages