মালদহের আম এবার হাতের মুঠোয়! সরকারি উদ্যোগে দুয়ারে পৌঁছে যাবে - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

মালদহের আম এবার হাতের মুঠোয়! সরকারি উদ্যোগে দুয়ারে পৌঁছে যাবে

 


বিবিপি নিউজ: দুয়ারে সরকার! দুয়ারে রেশন, দুয়ারে মাছের পর এবার রাজ্য সরকারের উদ্যোগে হাতের মুঠোয় মালদহের আম অর্থাৎ দুয়ারে আমি পরিষেবা। এক ক্লিকে আপনার ঘরের দুয়ারে পৌঁছে যাবে মালদহের বিখ্যাত হিমসাগর, লক্ষণভোগ, ন্যাংড়া, ফজলী। প্রাথমিক ভাবে মালদহে এই ব্যবস্থা শুরু হলেও আগামী দিনে রাজ্য-সহ দেশের বিভিন্ন প্রান্তে চালু হবে এই পরিসেবা। 



কেন্দ্রীয় উদ্যানপালন মন্ত্রকের আম গবেষনা দফতর ও রাজ্য সরকারের সুফল বাংলার যৌথ উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে। মূলত মহিলারাই এই প্রকল্পের কাজ করছে। কেন্দ্রীয় গবেষনা কেন্দ্রের মালদহে শাখায় কর্মরত গবেষক অন্তরা দাস জানান, ''মহিলাদের দু'টি স্বনির্ভর গোষ্ঠী এই কাজ করছে। বাজারদরেই আম বেচা হবে অনলাইনে।''একটি অনলাইন অ্যাপ তৈরি হয়েছে। সেই অ্যাপে আপনার পছন্দ মতো জাতের আম পরিমাণ সহ জানালেই বুকিং হয়ে যাবে। নিদিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে তা। 

Pages