অসময়ে সমরেশ! শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন - BBP NEWS

Breaking

শনিবার, ১২ জুন, ২০২১

অসময়ে সমরেশ! শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন

 


বিবিপি নিউজ: কালবেলা-র স্রষ্টা আজ অসময়ে মধ্যে রয়েছেন।  গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বর্ষীয়ান সাহিত্যিক সমরেশ মজুমদার। কলকাতার বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে শ্বাসনালীতে গভীর সংক্রমণ রয়েছে সমরেশ মজুমদারের,জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে। তার জেরেই শ্বাসকষ্ট হচ্ছিল। ইতিমধ্যেই সাহিত্যিকের চেস্ট এক্সরে, সিটি স্ক্যান-সহ একাধিক রক্ত পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি তাঁর করোনা পরীক্ষাও করা হয়েছে।   গত ১০-১২ বছর ধরে COPD-র সমস্যায় ভুগছেন সমরেশ মজুমদার। জানা গিয়েছে এই মুহূর্তে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। ৭৯ বছর বয়সী সমরেশ মজুমদার দুই বাংলার পাঠককে দশকের পর দশক করে বিমুগ্ধ করে রেখেছেন তাঁর লেখনিতে।

Pages