আর জুম নয়, ফোনে এই অ্যাপ থাকলে একসঙ্গে ৩০ জনের সঙ্গে গ্রুপ ভিডিও কল করতে পারবেন by - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

আর জুম নয়, ফোনে এই অ্যাপ থাকলে একসঙ্গে ৩০ জনের সঙ্গে গ্রুপ ভিডিও কল করতে পারবেন by




বিবিপি নিউজ: হোয়াটসঅ্যাপের পর ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্মের মধ্যে অন্যতম জায়গা করে নিয়ে Telegram।  যত দিন যাচ্ছে ততই নানা ফিচারে সমৃদ্ধ হয়ে উঠছে। জানা গেছে রে এবার জুম অ্যাপের মতো গ্রুপ ভিডিও কলের সুবিধা নিয়ে আসছে ব্যাবহারকারীদের জন্য। 


  টেলিগ্রাম তাদের আইওএস, অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপ অ্যাপের লেটেস্ট ভার্সনে গ্ৰুপ ভিডিও কলিং ফিচার সংযুক্ত করছছে। ফলে এখন এই ম্যাসেজিং অ্যাপটিতে ইউজাররা গ্রুপ ভয়েস চ্যাটকে ভিডিও কনফারেন্স কলে রূপান্তর করতে পারবেন। Telegram অ্যাপে ক্যামেরা ফিড এবং স্ক্রিন একসাথে শেয়ার করা যাবে। টেলিগ্রাম অ্যাপে ইতিমধ্যেই ইউজারদের ভিডিও ফিডকে পিন করার একটি অপশন দেওয়া থাকে। এটির সাহায্যে, কোনও নতুন ব্যক্তি ভিডিও কলে যোগদান করার পরেও ইউজাররা ভিডিও-র ফ্রন্টে এবং সেন্টার পজিশনে থাকতে পারে। তবে নতুন আপডেটে জুমের মতো টেলিগ্রামেও স্ক্রিন শেয়ার করার একটি অপশন পাওয়া যাবে, যা প্রেজেন্টেশনের সময়ে বিশেষ কার্যকরী প্রমাণিত হবে। এরই সাথে, ইউজাররারা তাদের ক্যামেরা ফিড এবং স্ক্রিনকে একসাথে শেয়ার করার বিকল্পও পেয়ে যাবেন। টেলিগ্রামের নতুন আপডেটে গ্রুপ ভিডিও কলিং ফিচার জোড়া হয়েছে। তবে যেহেতু সদ্য ফিচারটিকে রোল-আউট করা হয়েছে, তাই আপাতত ৩০ জনকে নিয়ে গ্রুপ ভিডিও কল করার সুবিধা দেওয়া হচ্ছে। এটিকে ভয়েস চ্যাটের মধ্যে সামিল করা হয়েছে। এই প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে, লাইভ ইভেন্ট জাতীয় অনুষ্ঠানগুলিকে টেলিগ্রামের মাধ্যমে করার জন্য 'শীঘ্রই' গ্ৰুপ ভিডিও কল ফিচারে অংশগ্রহণকারীর সংখ্যাকে বাড়ানো হবে।

 

Pages