Debanjan Deb Fake IAS Case: বন্ধ ঘর খুলতেই রহস্য ফাঁস, উদ্ধার উন্নত মানের ডিজিটাল প্রিন্টার, কম্পিউটার - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

Debanjan Deb Fake IAS Case: বন্ধ ঘর খুলতেই রহস্য ফাঁস, উদ্ধার উন্নত মানের ডিজিটাল প্রিন্টার, কম্পিউটার

 


বিবিপি নিউজ: ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের কসবার অফিস খুলতেই রহস্য ফাঁস হল। একের পর এক জালিয়াতির তথ্য ফুটে উঠেছে। তদন্তের জাল গোটাচ্ছে পুলিশ। কসবা অফিসের যে ঘর বন্ধ ছিল এতদিন সোমবার সেটি খোলার অনুমতি পায় পুলিশ। আলিপুর আদালত থেকে অনুমতি পেয়ে অফিস ঘরটি খোলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। সূত্রের খবর, ঘরটিতে উন্নত মানের ডিজিটাল প্রিন্টার, স্কানার এবং কম্পিউটার রয়েছে। প্রত্যেকটি সরকারি নথি স্ক্যান করে কিংবা ডিটিপি করে ডিজাইন করে, প্রস্তুত করত পীযূষ নামে দেবাঞ্জনের এক কর্মী। ওই ঘরটিতে অন্যান্য কর্মীদের যাওয়া একদমই বারণ ছিল। অনেকে বলছেন,পুলিশ এ পর্যন্ত যা যা পেয়েছে তার থেকে অনেক বেশি প্রমাণপত্র উঠে আসবে এই অফিস থেকেই। নাম জানাতে অনিচ্ছুক বেশ কয়েকজন কর্মী রয়েছেন যাঁরা কাজ করতেন ওই অফিসে। তাদের বক্তব্য, দেবাঞ্জন কখনও তথ্য-সংস্কৃতি দপ্তরের প্রধান হিসেবে পরিচয় দিতেন। আবার কখনও কর্পোরেশনের যুগ্ম কমিশনার হিসেবে। সেই সর্বেসর্বা আইএএসএস এর লেটারহেড স্বর্ণালী অক্ষরে লেখা রয়েছে ওই ঘরে। এছাড়াও অশোকস্তম্ভ দেওয়া প্যাড, এনব্লেম রয়েছে এই ঘরে।রয়েছে টেন্ডারের বিভিন্ন নোটিশ, দরপত্র। প্রচুর ভোটার লিস্ট ও রয়েছে।


Pages