রাজ্যে রাজনৈতিক হিংসায় 'ঘরছাড়া'-দের অভিযোগ শুনল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

রাজ্যে রাজনৈতিক হিংসায় 'ঘরছাড়া'-দের অভিযোগ শুনল জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা



বিবিপি নিউজ: কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে জাতীয় মানবাধিকার কমিশন। সংগ্রহ করা হচ্ছে 'আক্রান্ত' ঘরছাড়াদের অভিযোগ। সোমবার ছিল সেই অভিযোগ জানানোর শেষ দিন। দুই মাস ধরে রাজনৈতিক হিংসায় 'ঘরছাড়া' ওঁরা। তৃণমূলের বিরুদ্ধে ওঁদের অভিযোগ তো ছিলই। নিজেদের দলও না ষকি বিশেষ সাহায্য করেনি, দাবি 'ক্ষতিগ্রস্ত' বিজেপি কর্মীদের। সোমবার বিধাননগরে সিআরপিএফ ব্যাটেলিয়নে মানবাধিকার কমিশনের একটি দল উপস্থিত ছিল। কমিশনের প্রতিনিধিদের কাছে এদিন নিজেদের পরিস্থিতি জানান ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীরা। এদিকে নিজের দলই পাত্তা দিচ্ছে না বলে অভিযোগ একাধিক বিজেপি কর্মীর। 

Pages