বিবিপি নিউজ: ভয়াবহ ট্রেন দূর্ঘটনার কবলে পড়ল পাকিস্তানের যাত্রীবাহী ট্রেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। মিল্লাত এক্সপ্রেস ও স্যার সৈয়দ এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ কমপক্ষে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পাকিস্তান রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে করাচি থেকে সারগোধাগামী মিল্লাত এক্সপ্রেস এবং রাওলপিণ্ডি থেকে আগত স্যার সৈয়দ এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় সিন্ধপ্রদেশের ঘোটকি জেলার দারকিতে রায়তি স্টেশনের কাছেই এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রশাসন সূত্রে খবর, মিল্লাত এক্সপ্রেসে এখনও ১৫ থেকে ২০ জনের আটকে রয়েছে। উদ্ধারকার্যে নেমেছে স্থানীয় প্রশাসন। ট্রেনের বগি কেটে আটকে থাকা যাত্রীদের বের করা হচ্ছে। আহতদের ঘোটকি, ধারকি, ওবারো এবং মীরপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনের বগিগুলো উল্টে যাওয়ায় উদ্ধারকার্যে কিছুটা অসুবিধা হচ্ছে।
সোমবার, ৭ জুন, ২০২১
