বিবিপি নিউজ: সদ্য মাতৃহারা তৃণমূলের মহাসচিবের পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শোকজ্ঞাপণ করতে পৌঁছলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখি বন্দ্যোপাধ্যায়। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ পার্থবাবুর নাকতলার বাড়িতে পৌঁছন তাঁরা। এরপর প্রায় এক ঘন্টা ছিলেন। এরপরেই রাজ্য রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। মুকুল রায়ের পর এবার কি তাহলে তৃণমূলে ফিরবেন।
গত লোকসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শোভন। তবে বিধানসভা নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি দল। সঙ্গে সঙ্গে বিজেপি ছাড়েন শোভন। তার পর থেকে গত তিন মাস রাজনীতিতে নিষ্ক্রিয় তিনি। তবে স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ নিয়ে মাঝে মাঝে সংবাদ শিরোনামে আসেন কলকাতার প্রাক্তন মেয়র। এদিন পার্থবাবুর বাড়ি পৌঁছে তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন বৈশাখি। তার পর তিন জনেই ঢুকে যান বাড়ির ভিতরে। সূত্রের খবর, সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে শোভনের চলে একান্ত বৈঠক। যার ফলে শোভনের তৃণমূলে ফেরার সম্ভাবনা জোরদার হয়েছে বলে মনে করা হচ্ছে।
