বিবিপি নিউজ: দুষ্কৃতীদের হামলায় উত্তপ্ত হয়ে উঠল দেশের রাজধানী দিল্লির আদালতে। দুষ্কৃতীদের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৬ জন। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দিল্লির রোহিনী আদালতে।
কিছুদিন আগেই জিতেন্দ্র গোগি নামে কুখ্যাত গ্যাংস্টারকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। যার বিরুদ্ধে ৫০ টি গুরুতর অপরাধের মামলা রয়েছে। গ্রেফতারের পর আজ শুক্রবার তাকে আদালতে পেশ করা হচ্ছিল। ঠিক তখনই গোলাগুলির ঘটনা ঘটে আদালত চত্বরে। প্রতিপক্ষ গ্যাংয়ের তরফে গুলি চালানো হয় বলে সূত্রের খবর। একটি মামলায় গোগিকে আদালতে নিয়ে আসা হলে হামলা করা হয় টিল্লু গ্যাংয়ের তরফে। পুলিশের তরফে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। স্পেশাল সেলের বেষ্টনিতেই আদালত চত্বরে আসে গোগি। সেই সময়ই উকিলের পোশাকে এসে অভিযুক্তর উপর গুলিবর্ষণ করেন। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। এদের মধ্যে ৩ গ্যাংস্টার রয়েছে। পুলিশের অনুমান কমপক্ষে পপ৩৫-৪০ রাউন্ড গুলি চালানো হয়েছে বলেই খবর। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ২ জন আইনজীবীও গুলিবিদ্ধ। ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। আহত গ্যাংস্টারদের ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোগির উপরেই হামলার লক্ষ্য ছিল বলে খবর। আচমকা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আদালত এলাকায়।
