রাজ্য বিজেপির আকাশে কালো মেঘ! বাবুলের পর এবার হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের দলবদলের জল্পনা - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

রাজ্য বিজেপির আকাশে কালো মেঘ! বাবুলের পর এবার হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের দলবদলের জল্পনা

 


বিবিপি নিউজ: বিজেপি থেকে দলবদল করে তৃনমূলে যোগ দিলেন আসানসোলের বিজেপি সংসদ বাবুল সুপ্রিয়। এরপরেই তোলপাড় শুরু হয়েছে রাজ রাজনীতিতে। এবার সেই জল্পনার আগুনে আরও ঘি ঢাললেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল।


 একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূলে  ভাঙন দেখা দিয়েছিল। গেরুয়া শিবিরের কর্মী সদস্যরা একের পর এক নাম লেখাচ্ছিলেন বিজেপি শিবিরে। সাধারণ কর্মী সমর্থক থেকে হেভিওয়েট নেতৃত্ব, সকলেই এসেছিলেন বিজেপির বাংলা জয়ের কান্ডারি হতে। কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর অন্য চিত্র দেখা গেল গোটা বাংলা জুড়ে। এবার দলে দলে বিজেপি ছাড়তে শুরু করলেন সাধারণ কর্মী থেকে শুরু করে গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতৃত্বরা। গিয়ে নাম লেখালেন তৃণমূল শিবিরে। সেই তালিকায় নাম জুড়লেন মুকুল রায়, বাবুল সুপ্রিয়রাও। এরই মধ্যে হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নভেম্বরে হলদিয়া জুড়ে গেরুয়া পতাকা ওড়ার বার্তা দিয়েছিলেন তিনি। আশ্বাস দিয়েছিলেন গেরুয়া আভা ছড়িয়ে দেওয়ার। শুভেন্দু অধিকারীর এই বার্তাকে একেবারে নস্মাৎ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি দেবপ্রসাদ মণ্ডল বলেন, ‘বর্তমান সময়ে বিজেপি থেকে একাধিক নেতা কর্মীরা তৃণমূলে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন। এই তালিকায় রয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলও।দেবপ্রসাদ মণ্ডলের এমন মন্তব্যে চাপানউতোর শুরু হয়েছে বঙ্গ রাজনীতির অন্দরে। তবে এই দাবিকে ভিত্তিহীন বলেই দাবি করেছেন তাপসী মণ্ডল। তবে বর্তমান সময়ে দলবদলের যে হিড়িক পড়েছে, তাতে করে কিছুটা ভিত রয়েছে বিজেপির শিবির। তবে এখন শুধু সময়ের অপেক্ষা কি হবে।

Pages