রাগা মিউজিক মুক্তি পেল গানের এলবাম "জয় মা দূর্গা দুর্গতিনাশিনী" - BBP NEWS

Breaking

শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

রাগা মিউজিক মুক্তি পেল গানের এলবাম "জয় মা দূর্গা দুর্গতিনাশিনী"

 


বিবিপি নিউজ,রাজকুমার দাস: বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর মাত্র কয়েকদিন বাকি।। ঠিক তার আগেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাগা মিউজিক তাদের পুজোর নতুন ভিডিও অ্যালবাম জয় মা দুর্গা দুর্গতিনাশিনী প্রকাশ করলো। এই অ্যালবামের গীতিকার ও সুরকার হলেন স্বনামধন্য সঙ্গীতশিল্পী অমিত বন্ধু ঘোষ। শিল্পী অমিত বন্ধু ঘোষ সাংবাদিক সম্মেলনে বলেন বর্তমান যুগে যে সমস্ত শারদীয়ার অ্যালবাম বেরোচ্ছে সেই অ্যালবাম গুলোর থেকে এটা অনেকটাই আলাদা।। আগে শারদীয়া অ্যালবাম মানে শুধু গানের ক্যাসেট বেরোত কিন্তু এখন পরিবর্তন হয়ে বর্তমানে অডিও - ভিডিও দুটোই বর্তমান। এখনকার দিনের আধুনিক গান নিয়ে শিল্পী কিছুটা হতাশা প্রকাশ করে বলেন যে সমস্ত আধুনিক গান বর্তমানকালে  তৈরী হচ্ছে তা নিয়ে আমি কিছুটা নিরাশ তবে সবচেয়ে বড় কথা হল এখানে গানের মধ্যে একটা গোষ্ঠীর সৃষ্টি হয়েছে তার জন্য নতুন শিল্পীরা সুযোগ পাচ্ছেনা। অনেক ভালো ভালো শিল্পী রয়েছেন যারা খুব ভালো গান করেন কিন্তু এই গোষ্ঠীর ফলে তারা ঠিকমতো সুযোগ পাচ্ছেনা। বিভিন্ন রিয়েলিটি শোতে পুরনো গানের মাধ্যমেই শিল্পীরা পুরস্কৃত হচ্ছেন তাই জন্য পুরনো গানের উপর ভরসা রাখা উচিত। এই গানটি লিখেছেন দেব প্রসাদ চক্রবর্তী,সঙ্গীত ব্যবস্থাপনায় ছিলেন অরুণাভ দেব,ভিডিও পরিচালনায় পাখি,এবং গানটি রেকর্ডিং হয়েছে স্টুডিও ওয়ার্ল্ডে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায়,রাগা মিউজিকের কর্ণধার প্রেম কুমার গুপ্তা,সমাজসেবী প্রশান্ত প্রামাণিক,ধৃতি রঞ্জন পাহাড়ি ছাড়াও আরো অনেক বিশিষ্ঠ ব্যাক্তিরা।

Pages