বিবিপি নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। একই সাথে তিনি দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ এবং ভারতীয়-আমেরিকান ভাইস প্রেসিডেন্ট। সাক্ষাতে নরেন্দ্র মোদি কমলা হ্যারিসকে অভিনন্দন জানান এবং তাকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানান। নরেন্দ্র মোদি বলেন, ভারতের মানুষ আপনাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে।
কমলা হ্যারিসের মা একজন ভারতীয় নাগরিক। বাবা জ্যামাইকান। গত নভেম্বরে কমলা হ্যারিস যখন জিতেছিলেন তখন দক্ষিণাঞ্চলে অবস্থিত তার পৈতৃক গ্রাম থুলাসেন্দ্রাপুরামের লোকজন আনন্দ মিছিল করে উদযাপন করেছিল। যুক্তরাষ্ট্রে মোদির তিন দিনের সফর শেষ হয়েছে শুক্রবার। এদিন তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন।
