যেকোনো সময় শাহরুখের বাংলোতে তল্লাশি করতে পারে এনসিবি, ফেঁসে যাচ্ছেন বলিউড বাদশাহ! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

যেকোনো সময় শাহরুখের বাংলোতে তল্লাশি করতে পারে এনসিবি, ফেঁসে যাচ্ছেন বলিউড বাদশাহ!

 


বিবিপি নিউজ: পুত্র আরিয়ান খান গ্রেফতারের পর বেশ বিপাকে পড়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। এমন পরিস্থিতিতে যেকোনো সময়ে শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’-এ তল্লাশি চালাতে পারে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি)। শনিবার রাতে আটক হয়েছিলেন শাহরুখ পুত্র। রবিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতে গিয়ে হেফাজতের সময়সীমা বাড়ানোর আবেদন জানাল এনসিবি। তবে মান্নাতে কখন অভিযান চলবে, তা এখনো স্পষ্টভাবে কেউ নিশ্চিত করেনি।


শাহরুখপুত্র আরিয়ান খান ও তার বন্ধু আরবাজ মার্চেন্ট যেখান থেকে মাদক সংগ্রহ করতেন তার সন্ধান পেয়েছে এনসিবি। সে সূত্রে মাদকের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনের গ্রেফতারের সম্ভাবনা তৈরি হয়েছে।  নারকোটিক ড্রাগস ও এনডিপিএস আইন ১৯৮৫ অনুসারে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে আরিয়ান খানের ওপর। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও দুই বন্ধু- মুনমুন ধমেচা এবং আরবাজ মার্চেন্ট। আপাতত এনসিবি-র হেফাজতে রয়েছেন তারা। শনিবার নাটকীয় কায়দায় এক বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয়  মাদক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা। ক্রুজে ‘রেভ পার্টি’-র আয়োজনের খবর দিন ১৫ আগেই পেয়েছিল এনসিবি। সেই মতোই ঘুঁটি সাজিয়েছিল তারা। সেখান থেকে শাহরুখ পুত্র আরিয়ান, তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টসহ ৮ জনকে আটক করে এনসিবি। শনিবার গভীর রাতে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় বলিউডে।

Pages