দুশো কোটির খোরপোশ নিতে নারাজ সামান্থা - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

দুশো কোটির খোরপোশ নিতে নারাজ সামান্থা



বিবিপি নিউজ: বিচ্ছেদ ঘোষণা করেছেন দক্ষিণী তারকা নাগা চৈতন্য এবং সামান্থা আক্কিনেনি। দু’জনেই সোশ্যাল মিডিয়া বিবৃতি জারি করে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এত দিন গুঞ্জন ছিল বিবাহবিচ্ছেদ নিয়ে। এ বার সেই গুঞ্জনে সিলমোহর পড়তেই নতুন আলোচনা শুরু। বিষয় খোরপোশ।সামান্থা নাকি ৫০ কোটি টাকা খোরপোশ পেতে পারতেন নাগার থেকে। তবে এখন শোনা যাচ্ছে, ৫০ কোটি নয়, সামান্থাকে দু’শো কোটি টাকা খোরপোশ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সামান্থা বিয়ে ভাঙার কারণে নাগার থেকে সেই টাকা নিতে একেবারেই নারাজ। সামান্থা জানিয়েছেন, নাগার থেকে একটি টাকাও তিনি নেবেন না। সামান্থার ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “সামান্থা এই সম্পর্কটা থেকে শুধু বন্ধুত্ব এবং ভালবাসা চেয়েছিল। বিয়েটাই ভেঙে গেল। ও একটা টাকাও নেবে না।”

Pages