বিবিপি নিউজ,জ্যোতির্ময়ী রায়: গতবারের চ্যাম্পিয়ন টিম পৌঁছাতেই পারলোনা প্লে-অফে। রোহিত শর্মার অধিনায়কত্বে মুম্বাই ইন্ডিয়ান্স চারবার আইপিএলের বিজয়ী ট্রফি নিয়েছে। কিন্তু এইবার গল্পটা হল কিছু আলাদা। গতবার ফাইনালে খেলেছিল দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। সেখানে জয় হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু আজ আবার মুখোমুখি হয় এই দুটো টিম ।
টসে জিতে দিল্লি সিদ্ধান্ত নেয় প্রথমে ফিল্ডিং করার। দুর্ধর্ষ বোলিং এর জন্য করে ওভার শেষে 8 উইকেট খুইয়ে 129 রানে খেলা শেষ করে মুম্বাই। অপরদিকে মাত্র 6 উইকেট খুইয়ে 131 রানে জয়ী হয় দিল্লি ক্যাপিটাল। পূর্বেই দিল্লি ক্যাপিটালস কোয়ালিফাই করে গেছে প্লে-অফের জন্য। পয়েন্টস টেবিলে 18 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস।

