টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে দ্বারাস্ত ডোনাল্ড ট্রাম্প - BBP NEWS

Breaking

সোমবার, ৪ অক্টোবর, ২০২১

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে দ্বারাস্ত ডোনাল্ড ট্রাম্প

 


বিবিপি নিউজ: সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের বন্ধ অ্যাকাউন্ট ফেরত পেতে আদালতে আবেদন করলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে আবেদন করেছেন তিনি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি টুইটার।


যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতা চালাতে সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগে গত জানুয়ারিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প। ট্রাম্প সমর্থকদের সেদিনের সেই ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছিলেন। এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত কেঁপে উঠেছিল।


এই ঘটনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। ১০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার হওয়া ওই অ্যাকাউন্টটিতে ট্রাম্পের প্রায় নয় কোটি অনুসরণকারী ছিলেন। কিন্তু ক্যাপিটল হিলে হামলায় ডোনাল্ড ট্রাম্প উসকানি দিয়েছেন, এমন অভিযোগ তুলে টুইটার কর্তৃপক্ষ বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিটির অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেয়। এছাড়া ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধের পাশাপাশি গত জানুয়ারিতেই তার ৭০ হাজারের বেশি সমর্থকের অ্যাকাউন্ট বন্ধ করার কথা জানিয়েছিল টুইটার কর্তৃপক্ষ। বন্ধ হয়ে যাওয়া ৭০ হাজারের বেশি এসব অ্যাকাউন্টের বেশিরভাগই চরমপন্থি গোষ্ঠী কিউঅ্যাননের।

এর আগে গত ৭ জানুয়ারি ফেসবুক ও ইন্সটাগ্রামেও ডোনাল্ড ট্রাম্পের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরবর্তীতে ওভারসাইট বোর্ডের পর্যালোচনায় ফেসবুকে ট্রাম্পকে ২০২৩ সাল পর্যন্ত নিষিদ্ধ করা হয়। তবে এরপর থেকে বিভিন্ন সময়ই নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন ট্রাম্প। সেসবে কাজ না হওয়ায় এবার সরাসরি আদালতের দ্বারস্থ হলেন প্রাক্তন এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

Pages