হন্ডুরাসে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কমপক্ষে ২০০ বাড়ি পুড়ে ছাই - BBP NEWS

Breaking

সোমবার, ৪ অক্টোবর, ২০২১

হন্ডুরাসে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কমপক্ষে ২০০ বাড়ি পুড়ে ছাই

 


বিবিপি নিউজ: হন্ডুরাসের ক্যারিবীয় সাগর উপকূলের পর্যটন দ্বীপ গুয়ানাজায় বড় ধরনের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবারের এ ঘটনায় দ্বীপটির দুই শতাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ত্রাণ কর্তৃপক্ষগুলো জানিয়েছে, আগুনের কারণে দ্বীপটির শত শত বাসিন্দা নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হন ও পর্যটন নির্ভর রিজোর্টগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্যোশাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে সাগরপাড়ের সারিবদ্ধ বাড়িগুলোতে দাউ দাউ আগুন জ্বলতে ও কাঠের বাড়িগুলো ধসে পড়তে দেখা গেছে।

গুয়ানাজা দ্বীপটির অবস্থান হন্ডুরাসের উত্তর উপকূল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ক্যারিবীয় সাগরে।আগুন নিয়ন্ত্রণে আনতে দেশটির বিমান বাহিনী আকাশ থেকে জল ছিটিয়েছে। তবে তার আগেই বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ধারণ করা ফুটেজে দেখা গেছে, কংক্রিটের বহু বাড়ির ছাদ ও দরজা-জানালা নেই। 

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মাক্স গনসালেস বলেন, “আমরা নিশ্চিত করে বলতে পারি, কেউ মারা যায়নি কিন্তু ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।”

আগুনে চার জন দগ্ধ হয়েছেন, আর ৯০টি বাড়ি ধ্বংস ও আরও ১২০টি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।স্থানীয় বাসিন্দারা ভোররাতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাণপণ চেষ্টা করেন। কিন্তু দ্বীপটিতে দমকলের কোনো পরিষেবা না থাকায় তারা অসহায় হয়ে পড়েন।হন্ডুরাসের ছবির মতো সুন্দর তিনটি উপকূলীয় দ্বীপের মধ্যে গুয়ানাজা অন্যতম। ডলফিন ও বিস্তৃত প্রবাল প্রাচীর দেখতে প্রতি বছর বহু পর্যটক এই দ্বীপটিতে ভিড় জমান।

Pages