বিবিপি নিউজ: সুরাপ্রেমিদের জন্য সুখবর। ভারতের প্রথম সুরা জাদুঘর তৈরি হয়েছে গোয়ায়। কী এই সুরা মিউজিয়াম? মূলত বিভিন্ন দেশ নিজেদের শিল্প, সংস্কৃতি, মুদ্রা, মমি, ফসিলস ইত্যাদি সংগ্রহ করে রাখে। এবার সুরা সংগ্রহ করে রাখার জন্য গোয়ায় তৈরি করা হয়েছে সুরা মিউজিয়াম বা জাদুঘর।
উত্তর গোয়ার কান্ডলিম নামের গ্রামে তৈরি হয়েছে অল অ্যাবাউট আয়লকোহল মিউজিয়াম। এই জাদুঘরের প্রধান আকর্ষণ গোয়ার স্থানীয় সুরা ফেনী। যা মূলত কাজু ও ফল দিয়ে তৈরি হয়। বিখ্যাত এই পানীয় ওই মিউজিয়ামে রাখা থাকবে টুরিস্টদের দর্শনের জন্য। জাদুঘরের সিইও আর্মান্দো দুয়ের্তের কথায়, গোয়ার বাসিন্দাদের কাছে এই অ্যালকোহল আতিথেয়তার প্রতীক। মিউজিয়ামের মাধ্যমে এই অ্যালকোহল বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য। ১৯৫০ এর দশকের পুরনো মদ্যপ পানীয় ফেনীর বহু শতাব্দী প্রাচীন বোতল, কাচের জিনিসপত্র, পুরনো কাঠের ডিসপেনসার এবং পরিমাপের সরঞ্জাম রাখা রয়েছে।