বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি জের, দমদম বিমানবন্দরে নামতে পারল না ৪টি বিমান - BBP NEWS

Breaking

সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি জের, দমদম বিমানবন্দরে নামতে পারল না ৪টি বিমান



বিবিপি নিউজ: আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল। সেইমতো রবিবার দুপুর গড়াতেই বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি। এর জেরে দমদম বিমানবন্দরে নামতে পারলো না বেশ কয়েকটি বিমান। ঘন ঘন বাজ ও ঝোড়ো হাওয়ার জেরে বেশ কয়েকটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার জেরে সব মিলিয়ে চারটি বিমানকে ওই সময় ডাইভার্ট করা হয়েছে। আন্দামান থেকে কলকাতাগামী উড়ান প্রথমে নামতে পারেনি। মিনিট কুড়ি আকাশে চক্কর কাটার পর অবশেষে অবতরণ করতে সক্ষম হয় উড়ানটি। এদিন সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। বেলা গড়াতেই আকাশের মুখ আরও ভার হয়ে যায়। দুপুর হতেই ঝেঁপে বৃষ্টি নামে। আগামী ২৪ ঘণ্টায় এরকমই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে একটি নিম্নচাপটি মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। যা ধীরে ধীরে অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে। এর জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলার হাল্কা থেকে ভারী বৃষ্টিপাত সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ হতে পারে।

Pages