বিবিপি নিউজ: আজ রবিবার রাজ্যের উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। আর তিন আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন রাজ্যের শাসকদল তৃনমূল। গোটা রাজ্যে অটুট রয়েছে শক্তি ফের তার প্রমান হল। কিন্তু উপনির্বাচনে জিতেও কোনো লাভ হল না ঘাসফুলের। কারন গত বিধানসভা নির্বাচনে ২১৩টি আসনে জয়লাভ করেছিল তৃণমূল। একজন বিধায়ক ইস্তফা দেন। ২ জন বিধায়কের মৃত্যু হয়। ফলে তৃণমূলের ৩টি আসন কমে যায়। তবে ভবানীপুরের উপনির্বাচন ও জঙ্গিপুর, সামশেরগঞ্জে নির্বাচনের পর তৃণমূল সেই পুরনো জায়গাতেই ফিরে এসেছে। ফলে মোট ২১৩-টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল।খাতায় কলমে আসন সংখ্যা বাড়েনি ঠিকই। তবে শক্তি অটুট রয়েছে। এবার দেখার আসন্ন চার কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের শক্তিবৃদ্ধি হয় কিনা? রবিবার ভবানীপুরের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন ও সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম জয়লাভ করেন।তিনে তিন করল তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে যে ভবানীপুর কেন্দ্রের দিকে সবথেকে বেশি নজর ছিল, সেখানে লেটার মার্কস নিয়ে পাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবথেকে বেশি ভোটের মার্জিনে জয়ের নিরিখে নিজের রেকর্ড ভেঙে দিলেন। তার ফলে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার টিকিট পেলেন মমতা। অন্যদিকে, সামশেরগঞ্জে ২৬,৩৭৯ ভোটে জিতেছেন আমিরুল ইসলাম। জঙ্গিপুরে ৯২,৪৮০ ভোট জিতে গিয়েছেন তৃণমূলের জাকির হোসেন। যিনি ভোটের আগে নিমতিতায় বোমা বিস্ফোরণে আহত হয়েছিল।
