বিবিপি নিউজ: শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিনেতাকে চেন্নাইয়ের কাবেবী হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে খবর চিন্তার কোনও কারণ নেই। রুটিন চেক-আপের জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে ৭০ বছর বয়সী এই তারকাকে। গত সোমবারই দক্ষিণী এই সুপারস্টারকে দিল্লির বিজ্ঞান ভবনে দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত করেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান এটি। অভিনেতার মুখপাত্র রিয়াজ কে আহমেজ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘এটা রুটিন হেলথ চেক আপ মাত্র। নির্দিষ্ট সময়ের ব্যবধানে ওঁনার শারীরিক পরীক্ষা করানো হয়, সেই জন্যই এই মুহূর্তে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি'।
বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১