কবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য-রাজ্যপাল সংঘাতে তৈরি জটিলতা! - BBP NEWS

Breaking

সোমবার, ৪ অক্টোবর, ২০২১

কবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য-রাজ্যপাল সংঘাতে তৈরি জটিলতা!



বিবিপি নিউজ: উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে ৫৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে পর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। এবার বিধায়ক পদে শপথ নিতে হবে মমতাকে। সূত্রের খবর, পুজোর আগে অর্থাৎ চলতি সপ্তাহেই শপথ নিতে পারেন তৃণমূল সুপ্রিমো। তবে মমতার শপথ কোথায় হবে, তা নিয়ে দেখা নিয়েছে জটিলতা। কারন রাজ্য-রাজ্যপালের  সংঘাতের জেরে তৈরি হয়েছে জল্পনা। কে শপথবাক্য পাঠ করাবেন তা নিয়েও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। নিয়ম অনুযায়ী, উপনির্বাচনে জয়ী প্রার্থীদের রাজ্যপালের অনুমতিক্রমে বিধানসভার স্পিকার শপথবাক্য পাঠ করান। অর্থাৎ, রাজ্যপাল অনুমতি দিলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পিকার শপথবাক্য পাঠ করাতে পারবেন।লোকসভার ক্ষেত্রে সাংসদদের শপথগ্রহণ করানোর দায়িত্ব দেশের রাষ্ট্রপ্রতির। বিধানসভায় সেই দায়িত্ব পালন করেন রাজ্যপাল। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সাংসদ-বিধায়কদের শপথগ্রহণের দায়িত্ব রাষ্ট্রপতি বা রাজ্যপাল তাঁর মনোনীত ব্যক্তির হাতে তুলে দেন। লোকসভা ও বিধানসভার স্পিকাররাই সেই দায়িত্ব পান। বহু দিন ধরেই পশ্চিমবঙ্গের রাজ্যপালরা স্পিকারকে এই দায়িত্ব দিয়ে রেখেছিলেন। সম্প্রতি রাজভবন থেকে বিধানসভার সচিবালয়ে জানানো হয়েছে, এই অনুমতি প্রত্যাহার করতে পারেন রাজ্যপাল। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্প্রতি ফোনে রাজ্যপালের সঙ্গে কথা বলেছেন বলেও খবর। রাজ্যের তরফে রাজ্যপালের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, যাতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ই মমতাকে শপথবাক্য পাঠ করাতে পারেন। রাজ্যপাল জানিয়েছেন, ৫ তারিখ পর্যন্ত গেজেট নোটিফিকেশন কার্যকর আছে। এ বিষয়ে যা বলার তার পরেই বলবেন।ফলে চলতি সপ্তাহে মমতার শপথ আদৌ হবে কি না তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

Pages