বিবিপি নিউজ: শনিবার নাটকীয় কায়দায় এক বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয় কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার আধিকারিকরা।ক্রুজে ‘রেভ পার্টি’-র আয়োজনের খবর দিন ১৫ আগেই পেয়েছিল এনসিবি তথা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সেই মতোই ঘুঁটি সাজিয়েছিল তাঁরা। অবশেষে যাত্রী সেজে ক্রুজে পৌঁছে সেখান থেকে বলিউডের বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান, তাঁর ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টসহ মোট ৮ জনকে আটক করে এনসিবি। শনিবার গভীর রাতে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় বি-টাউনে। রবিবার আদালতে তুলে দু-দিনের রিম্যান্ড দাবি করেছিল এনসিবি, শাহরুখ পুত্রের একদিনের হেফাজত মঞ্জুর করল ম্যাজিস্ট্রেট কোর্ট। জামিনযোগ্য ধারাতেই তারকাপুত্রকে গ্রেফতার করেছিল এনসিবি, কিন্তু বিস্তারিত তদন্তের জন্য আরিয়ানের ‘কাস্টডিয়াল ইন্টারোগেশন’-এর প্রয়োজন। সেই দাবি আদালতের সামনে রেখেছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। আজ সোমবার ফের আদালতে হাজির করলে ৭ তারিখ পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিল মুম্বইয়ে এসপ্ল্যানেড কোর্ট।
সোমবার, ৪ অক্টোবর, ২০২১
