আজ থেকে শুরু টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াই, এক নজরে সময়সূচি - BBP NEWS

Breaking

শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

আজ থেকে শুরু টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াই, এক নজরে সময়সূচি



বিবিপি নিউজ: চলমান  টি-২০ বিশ্বকাপ সপ্তম আসরের সুপার টুয়েলভ পর্ব শুরু হচ্ছে আজ। ১২টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে সুপার টুয়েলভ পর্ব। র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা আট দলের সঙ্গে যুক্ত হবে বাছাই পর্ব থেকে উঠে আসা চার দল।

সুপার লড়াই তথা দিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় সময় বিকেল ৩.৩০ মিনিট শুরু হবে ম্যাচটি। আর দিনের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে  ভারতীয় সময় রাত ৭.৩০ মিনিট মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।


সুপার টুয়েলভে গ্রুপ-১ এ আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ও বাছাই পর্বে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল।


সুপার টুয়েলভে গ্রুপ-২ এ আছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও ‘এ’ গ্রুপের রানার্স আপ দল।


টি-২০ র‍্যাংকিংয়ের শীর্ষ আট দল আগেই বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করে। দলগুলো হল- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড।


সুপার টুয়েলভে খেলতে নামার আগে দু’টি করে অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে এই পর্বের সবগুলো দল। প্রস্তুতি ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা দু’টিতেই জয় পেয়েছে।


অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও আফগানিস্তান ১টি করে ম্যাচ জিতেছে। ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড কোন ম্যাচ জিততে পারেনি।


বাছাই পর্বে খেলা আট দল থেকে সেরা চার দল যোগ হবে সুপার টুয়েলভে। ইতোমধ্যে বাংলাদেশ ও স্কটল্যান্ড সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। আজ বাছাই পর্বে শেষ রাউন্ড শেষে আরও দু’দল সুপার টুয়েলভের টিকিট পাবে। সুপার টুয়েলভে ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বর শেষ হবে সুপার টুয়েলভের লড়াই।


সুপার টুয়েলভের দুই গ্রুপের পয়েন্ট টেবিলের সেরা চার দল সেমিফাইনালের টিকিট পাবে। ১০ ও ১১ নভেম্বর হবে দু’টি সেমিফাইনাল। প্রথম সেমি হবে আবু ধাবিতে, দ্বিতীয়টি হবে দুবাইয়ে। 


১৪ নভেম্বর দুবাইয়ে হবে ফাইনাল। দুই সেমিফাইনালের দুই বিজয়ী দল ফাইনাল খেলবে। ফাইনালের জন্য রিজার্ভ-ডে রাখা হয়েছে।


বিশ্বকাপের আগের ছয় আসরে সবোর্চ্চ দু’বার চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। একবার করে শিরোপা জিতে ভারত-পাকিস্তান-শ্রীলংকা-ইংল্যান্ড। ২০১০ সালে ফাইনালে উঠে শিরোপা জিততে পারেনি অস্ট্রেলিয়া। আর দুই আসরে সেমিফাইনাল থেকে দু’বার করে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।


২০১০ সালে প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে নেমেছিলো আফগানিস্তান। ২০১০, ২০১২ ও ২০১৪ সালে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় তারা। ২০১৬ সালে দ্বিতীয় রাউন্ডে খেলে আফগানরা। এবার র‍্যাংকিং সুবিধায় সরাসরি সুপার টুয়েলভে তারা।


সংক্ষিপ্ত ভার্সনের বিশ্বকাপের সব আসরে খেললেও, ২০১৪ ও ২০১৬ সালেই দ্বিতীয় রাউন্ডে খেলেছিলো বাংলাদেশ। অন্য আসরে প্রথম রাউন্ডে থেমে যায় টাইগাররা।  


সুপার টুয়েলভ:


২৩ অক্টোবর:


অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা (বিকাল ৩.৩০ মিনিট), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি


ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ (রাত ৭.৩০ মিনিট), 

ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই


২৪ অক্টোবর:


এ-১  ও বাংলাদেশ (বিকাল ৩.৩০টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ


ভারত-পাকিস্তান (রাত ৭.৩০টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই


২৫ অক্টোবর:


আফগানিস্তান-বি-১ (রাত ৭.৩০টা) ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ


২৬ অক্টোবর:


দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ (বিকাল ৭.৩০টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই


পাকিস্তান-নিউজিল্যান্ড (রাত ৭.৩০টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ


২৭ অক্টোবর:


ইংল্যান্ড- বাংলাদেশ (বিকাল ৭.৩০টা ), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি


বি-১ ও এ-২ (রাত ৭.৩০টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি


২৮ অক্টোবর:


অস্ট্রেলিয়া- এ-১ (রাত ৭.৩০টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই


২৯ অক্টোবর:


ওয়েস্ট ইন্ডিজ- বাংলাদেশ (বিকাল ৩.৩০টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ


আফগানিস্তান-পাকিস্তান (রাত ৭.৩০টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই


৩০ অক্টোবর:


দক্ষিণ আফ্রিকা- এ-১ (বিকাল ৩.৩০টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ


অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (রাত-৭.৩০টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই


৩১ অক্টোবর:


আফগানিস্তান- এ-২ (বিকাল ৩.৩০টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি


ভারত-নিউজিল্যান্ড (রাত ৭.৩০টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই


১ নভেম্বর:


ইংল্যান্ড- এ-১ (রাত ৭.৩০টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ


২ নভেম্বর:


দক্ষিণ আফ্রিকা- বাংলাদেশ (বিকাল ৩.৩০টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি


পাকিস্তান- এ-২ (রাত ৭.৩০টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি


৩ নভেম্বর:


নিউজিল্যান্ড- বি-১ (বিকাল ৩.৩০টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই


ভারত- আফগানিস্তান (রাত ৭.৩০টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি


৪ নভেম্বর:


অস্ট্রেলিয়া- বাংলাদেশ (বিকাল ৩.৩০টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই


ওয়েস্ট ইন্ডিজ- এ-১ (রাত ৭.৩০টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি


৫ নভেম্বর:


নিউজিল্যান্ড- এ-২ (বিকাল ৩.৩০টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ


ভারত-বি-১ (রাত ৭.৩০টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই


৬ নভেম্বর:


অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ (বিকাল ৩.৩০টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি


ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা (রাত ৭.৩০টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ


৭ নভেম্বর:


নিউজিল্যান্ড-আফগানিস্তান (বিকাল ৩.৩০টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি


পাকিস্তান-বি-১ (রাত ৭.৩০টা), ভেন্যু: শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ


৮ নভেম্বর:


ভারত- এ-২ (রাত ৭.৩০টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই


১০ নভেম্বর:


প্রথম সেমিফাইনাল (রাত ৭.৩০টা), ভেন্যু: শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি  


১১ নভেম্বর:


দ্বিতীয় সেমিফাইনাল (রাত ৭.৩০টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই


১৪ নভেম্বর:


ফাইনাল (রাত ৭.৩০টা), ভেন্যু: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই


Pages