ওমিক্রন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর জরুরি বার্তা - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

ওমিক্রন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর জরুরি বার্তা

 


বিবিপি নিউজ: ফের প্রকোপ বেড়েছে মারন ভাইরাস করোনা।  নতুন রূপ ওমিক্রনের হানায় দুশ্চিন্তা তৈরি হয়েছে।  যার জেরে ফের দেশে বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। স্বাভাবিক কারণেই নানা বিধিনিষেধ চালু করতে হচ্ছে বিভিন্ন রাজ্যে। রাজধানী দিল্লিতে ইতিমধ্যেই স্কুল, কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গেও স্কুল কলেজ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে স্কুল কলেজ খুলে রাখার সিদ্ধান্ত পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল, কলেজের পড়ুয়াদের মধ্যে করোনা সংক্রমণের সংখ্যা বাড়লে স্কুল কলেজ ফের বন্ধ হতে পারে বলে সম্ভাবনা উসকে দেন তিনি। তবে, পুরোটাই যে 'রিভিউয়ের' ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন তিনি।তবে, তা নিয়ে কিছুটা ধন্দ তৈরি হওয়ায় এদিন গঙ্গাসাগর থেকে ফেরার পথে ফের বিষয়টি উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। বলেন, ''স্কুল কলেজ আমি বন্ধ করতে বলিনি। কিন্তু ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। স্কুলেও করোনা হচ্ছে। করোনা পরিস্থিতির উপর রিভিউ করতে বলেছি। প্রয়োজন বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

Pages