বিকানের এক্সপ্রেস দূর্ঘটনা: মৃত বেড়ে ৯, হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৪০ - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২

বিকানের এক্সপ্রেস দূর্ঘটনা: মৃত বেড়ে ৯, হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৪০

 


বিবিপি নিউজ: বৃহস্পতিবার উত্তরবঙ্গের ময়নাগুড়ির দোমোহনিতে বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৷ হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন চল্লিশ জনের বেশি যাত্রী৷ এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৫ যাত্রী। আহতরা চিকিৎসাধীন রয়েছেন জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল,উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং ময়নাগুড়ি হাসপাতালে।


রেলের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের বগি থেকে সব যাত্রীদেরই উদ্ধার করা হয়েছে৷ সকাল থেকে রেল লাইনের উপর থেকে দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিকে সরানোর কাজ শুরু হয়েছে৷ পাশাপাশি কামরার ভিতরে আর কোনও যাত্রী আটকে আছেন কি না, তাও ভাল ভাবে দেখে নেওয়া হচ্ছে৷ আজ সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছনোর কথা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের৷ বৃহস্পতিবার রাতেই হাওড়া থেকে বিশেষ ট্রেনে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি৷ দুর্ঘটনাস্থলে রয়েছেন আর এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা৷ইতিমধ্যেই রেলের তরফে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে৷ গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং অল্প আহতদের ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে৷


Pages