বিবিপি নিউজ: প্রতারণার অভিযোগে গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
অনুষ্ঠানে না গিয়েও এক লাখ ৭২ হাজার টাকা নেওয়ার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
ডিবির ঐ কর্মকর্তা বলেন, গায়ক নোবলকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
