প্রয়াত কর্মীদের স্মরণে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, দেহদান অঙ্গীকার এবং রক্তদান শিবির অশোক নগরে - BBP NEWS

Breaking

সোমবার, ২২ মে, ২০২৩

প্রয়াত কর্মীদের স্মরণে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, দেহদান অঙ্গীকার এবং রক্তদান শিবির অশোক নগরে

 


বিবিপি নিউজ,প্রদীপ ব্যানার্জী: প্রয়াত কর্মীদের স্মরণে  ২১শে মে রবিবার সিপি আইএমের উত্তর ২৪ পরগনা  জেলার অশোকনগর শহর  আঞ্চলিক কমিটির  ১৬ নম্বর শাখার উদ্যোগে একটি বিনা মূল্যে  স্বাস্থ্য পরীক্ষা শিবির,   দেহদান অঙ্গীকার এবং  রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

অশোকনগর আদর্শ জুনিয়র বেসিক স্কুলের সামনে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় শতাধিক  মানুষ অংশগ্রহণ করেন। এর  পাশাপাশি গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা মাথায় রেখে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।  প্রায় ৪০ জন রক্তদান করেন এই শিবিরে। 

 


প্রয়াত দলীয় কর্মী  সুব্রত  চক্রবর্তী এবং দেবব্রত সোমের স্মরণে এই  স্বাস্থ্যশিবির,   দেহদান অঙ্গীকার   এবং রক্তদান শিবিরের আয়োজন বলে জানালেন ১৬ নম্বর শাখার সম্পাদক প্রবীর ঘোষ।

সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায়  এই  রক্তদান শিবির  এবং বারাসাত নারায়ণা মাল্টিস্পেশালিটি হসপিটাল এর  সহযোগিতায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি সংগঠিত করা হয়। 

 

 এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন  সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তী, জেলা কমিটির সদস্য সত্যসেবী কর, বাবুল কর সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।



এই অনুষ্ঠানে এসে পল্লী সংঘ প্রাণায়াম কেন্দ্রের কর্নধার প্রকাশ চন্দ্র বিশ্বাস জানালেন শরীর সুস্থ রাখতে গেলে যোগ ব্যায়াম করা অত্যন্ত প্রয়োজন।  এই বিষয়ের উপর বিশেষ অনুষ্ঠান পরিবেশন করলেন  পূর্বাচল এবং পল্লী সংঘ প্রাণায়াম কেন্দ্রের  সদস্য -সদস্যারা। 


সব শেষে এই  সামগ্রিক প্রয়াসকে সফল করে তুলতে  সহযোগী সকল সংস্থাকে এবং এলাকাবাসীকে উদ্যোক্তাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

Pages