সারা বাংলা শিবা শোতোকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ও এম এম কর চ্যালেঞ্জ ট্রফি অশোক নগরে - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

সারা বাংলা শিবা শোতোকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ও এম এম কর চ্যালেঞ্জ ট্রফি অশোক নগরে

 



বিবিপি নিউজ,প্রদীপ ব্যানার্জী: রবিবার উত্তর ২৪,পরগনা জেলার অশোকনগর শহীদ সদন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হলো  একদিনের সারা বাংলা শিবা শোতোকান  ক্যারাটে   চ্যাম্পিয়নশিপ ও এম এম কর চ্যালেঞ্জ ট্রফি।  সকাল  ন'টা থেকে শুরু হয়ে  সন্ধ্যা পর্যন্ত চলে এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপের খেলা। 


রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ১৯০ জন  ক্যারাটে  প্রশিক্ষণপ্রাপ্ত ছেলে - মেয়ে  এই প্রতিযোগিতায়  অংশগ্রহণ করে। বিভিন্ন অস্ত্র নিয়ে খেলা, কাতা, বয়স ভিত্তিক বিভিন্ন খেলা সহ মোট ৫০টি ইভেন্ট ছিলো এদিন। 



শিবা শোতোকান  ক্যারাটে ডু ইন্ডিয়া- ওয়েস্ট বেঙ্গল- এর  অন্যতম কর্ণধার মনোতোষ  কর জানালেন, কোভিডের কারণে অনেকদিন  এই চ্যাম্পিয়নশিপ বন্ধ ছিল।  তিনি বলেন এবারের চ্যাম্পিয়নশিপে মেয়েদের সংখ্যাই  তুলনামূলকভাবে বেশি।


ক্যারাটে প্রশিক্ষণ সম্পর্কে মনোতোষ বাবু বলেন মানুষের জীবনে  মূলত দুটো শত্রু, একটা ভিতরের শত্রু একটা বাইরের শত্রু এই দুটো শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ক্যারাটে প্রশিক্ষণ ভীষণ  ভাবে উপযোগী।  ভিতরে শত্রু বলতে বিভিন্ন রকম রোগব্যাধির হাত থেকে মুক্তি পাবার জন্য এই ক্যারাটে প্রশিক্ষণ ভীষণভাবে কার্যকরী,  তাছাড়া আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ ভীষণ দরকার।


 বিশেষ করে মেয়েদের  আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণ ভীষণভাবে প্রয়োজন। তিনি মনে করেন ক্যারাটে প্রশিক্ষণ মেয়েদেরকে লড়াই করার মানসিকতা তৈরি করে।  অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগায়।



 এর পাশাপাশি তিনি বলেন এই  ক্যারাটে প্রশিক্ষনের মাধ্যমে আজকাল ক্যারিয়ার তৈরীর অনেক সুযোগ রয়েছে। ন্যাশনাল লেভেলে খেলতে পারলে সরকারি অনেক ক্ষেত্রে চাকরির সুবিধা পাওয়া যায়।

এই সমস্ত কারণেই বহু অভিভাবক আজকাল উৎসাহিত হচ্ছেন তাদের ছেলেমেয়েদের ক্যারাটে প্রশিক্ষণ দিতে।


 এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী হাবরার প্রফুল্ল নগরের মৌমেলা দাস জানায়  ছোটবেলা থেকেই তার ক্যারাটে শেখার ভীষণ ইচ্ছে ছিলো, বিগত ছয় বছর ধরে ক্যারাটে শিখছে, সে জানায় বর্তমান জীবনে মেয়েদের আত্মরক্ষার জন্য ক্যারাটে শেখাটা ভীষণ প্রয়োজন।  এবং ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে ক্যারাটে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।


 প্রতিযোগিদের মধ্যে দেবত্বম দাস,  রামেশ্বর বনিক, সৌমজিৎ সাহা জানায়  ছোটবেলা থেকেই তারা ক্যারাটে শেখার জন্য ভীষণভাবে উৎসাহী, মূলত আত্মরক্ষা, শরীর-স্বাস্থ্য  ঠিক রাখার জন্য এবং ক্যারিয়ার তৈরির ক্ষেত্রে ক্যারাটে প্রশিক্ষণ ভীষণভাবে উপযোগী বলে মনে করে তারা।


অভিভাবকদের মধ্যে  টুম্পা রায় বিশ্বাস এবং শর্মিষ্ঠা ব্যানার্জি বললেন  প্রতিটি মেয়ের আত্মরক্ষার জন্য  ক্যারাটে শিক্ষার অবশ্যই প্রয়োজন রয়েছে। তারা বলেন রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় অনেক সময় মেয়েদেরকে বিপদের মধ্যে পড়তে হয়। সেই  পরিস্থিতিতে অন্যের সাহায্য ছাড়াই অন্যায়ের বিরুদ্ধে যাতে  রুখে দাঁড়াতে পারে  সেই কারণেই তাদের মেয়েদেরকে ক্যারাটে শেখাচ্ছেন।  তারা মনে করেন কর্মজীবনেও এই ক্যারাটে প্রশিক্ষণ অনেক কার্যকরী ভূমিকা নেবে। মেয়েদেরকে ক্যারাটে শিক্ষা দিতে পেরে তারা ভীষণ খুশী।


 এর সাথে সাথে  প্রতিটি মেয়ের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন  মেয়েদেরকে পড়াশোনা, নাচ, গান শেখানোর পাশাপাশি আত্মরক্ষার জন্য ক্যারাটে প্রশিক্ষণও দেওয়া উচিত। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছিলেন অনেক  বিশিষ্ট ব্যক্তিবর্গ। শহীদ সদন প্রেক্ষাগৃহে  দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

Pages