জনগনের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই -জুয়েল হোসাইন জয় - BBP NEWS

Breaking

সোমবার, ২২ মে, ২০২৩

জনগনের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই -জুয়েল হোসাইন জয়

 


বিবিপি নিউজ,মারুফ আহমেদ,বাংলাদেশ: জনসেবার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং বর্তমান কাউন্সিলর প্রার্থী মোঃ জুয়েল হোসাইন জয়।


বর্তমানে ৪৯ নং ওয়ার্ড এলাকায় ১২ জন কাউন্সিলর প্রার্থী থাকলেও সবথেকে তরুণ এবং জনপ্রিয় হচ্ছেন জুয়েল হোসাইন জয়।


তার মূল লহ্ম হচ্ছে এরশাদ নগর কে পরিচ্ছন্ন, মাদক, সন্ত্রাস মুক্ত এবং গাসিক এর মধ্যে সবচেয়ে স্মার্ট ওয়ার্ড গড়ে তোলা এবং এলাকায় ইসলামি শরিয়া অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা।


ইতোমধ্যেই তার নির্বাচনী ইশতেহার প্রকাশ হয়েছে সমাজকে কিভাবে উন্নত করা যায় এবং স্মার্ট মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তোলা যায় তার সবকিছুই তার দেয়া ইশতেহারে প্রকাশ পেয়েছে।


তরুণ মেধাবী ন্যায় পরায়ণ ব্যক্তিত্ব হওয়ায় তরুণ এবং যুব সমাজের মনে খুব সহজে জায়গা করে নিয়েছেন তিনি।


ছাত্রলীগ নেতা এবং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জুয়েল হোসাইন জয় জানান আমি জনসেবা করতে এসেছি নির্বাচনে জয় পরাজয় আল্লাহ ভালো জানেন আমি নির্বাচনে বিজয়ী না হলেও পূর্বের ন্যায় সবসময়ই জনসেবায় নিজেকে বিলিয়ে দেব। আমি এরশাদ নগরের সন্তান সব সময় এরশাদনগর কে নিয়ে চিন্তা করি কিভাবে আমার নগরবাসী এবং নগরের সেবা করা যায়। যদি এরশাদ নগরবাসি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয় করেন তবে আমি আল্লাহকে সাক্ষী রেখে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তাদের দেওয়া (ভোট) আমানতের খেয়ানত করবো না এরশাদ নগরের জন্য এবং এরশাদ নগরের বাসিন্দাদের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করে দেবো ইনশাল্লাহ।

Pages