আচমকা বুক পকেটের মোবাইল বিষ্ফোরণ, অতঃপর কি হল জানুন - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৯ মে, ২০২৩

আচমকা বুক পকেটের মোবাইল বিষ্ফোরণ, অতঃপর কি হল জানুন

 


বিবিপি নিউজ: বসে করছিলেন গল্প আর গুরুত্বপূর্ণ হ্যান্ডসেট তথা মোবাইল ছিল বুক পকটে। কিছু বুঝে ওঠার আগেই আচমকা‌ বিষ্ফোরণ ঘটে। অল্পের জন্য রক্ষা পেলেন বছর ৭৬ এক বৃদ্ধ। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তের মধ্যে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে কেরলের ত্রিশূরে ওই বৃদ্ধ বাড়ির কাছে একটি চায়ের দোকানে চা  ও সকালের জলখাবার খেতে গিয়েছিলেন। তিনি যখন চায়ের অর্ডার দিয়ে দোকানের একটি চেয়ার বসেছিলেন। আচমকা তাঁর বুক পকেটে থাকা মোবাইলটিতে বিস্ফোরণ হয়। আর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাঁর জামায়। বৃদ্ধ ব্যক্তিটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে মোবাইলটি বুক পকেটে থেকে বাইরে বের করে ফেলে দেন। ফলে বড় কোনও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।

Pages