কলকাতায় আড়াই কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার ৪ - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

কলকাতায় আড়াই কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার ৪

 



বিবিপি নিউজ: গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পেতে বড়সড় সাফল্য পেল ডিআরআইয়ের গোয়েন্দারা। মোট ১৬ টি সোনার বিস্কুট সহ চারজনকে গ্রেপ্তার করেছে। এই বিপুল সোনার বাজারদর আড়াই কোটি টাকার বেশি। এই সোনা মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশে আসে। তারপর সেখান থেকে চোরাপথে কলকাতায় নিয়ে আসা হয়।


গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দারা ঘাঁটি পেতে বসে। এরপর পিছু নেয় তারা। এরপর গোয়েন্দারা নিশ্চিত হয় বাংলাদেশ সীমান্ত থেকে চারজন চোরাই সোনা নিয়ে কলকাতায় আসছে। মোবাইল ফোন ট্র্যাক করতেই তথ্য উঠে আসে যে, এই সোনার হাতবদল হবে উল্টোডাঙা এলাকায়। তারপর সেখান থেকে যাবে বড়বাজারে। এই তথ্য হাতে নিয়েই কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা সেখানে পৌঁছে যান। আর গোটা দলকে গ্রেফতার করে আড়াই কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার করা হয়। গ্রেফতার চারজনের বাড়ি নদিয়ার।



ধৃতদের জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছে, তারা সোনার চোরা–কারবারের সঙ্গে জড়িত।  তাদের সঙ্গে বাংলাদেশের চোরাই সোনার কারবারিদের যোগ রয়েছে। এই পাচার করা নিয়ে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা হতো। উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদের সীমান্ত লাগোয়া এলাকা দিয়ে এই সোনা বাংলায় নিয়ে আসা হয়। তারপর হাতবদল হয়ে চোরাই সোনা চলে আসে কলকাতায়। এই কাজে ভালো টাকা কমিশন আছে।

Pages