এগরা বিষ্ফোরণ কান্ড: ওড়িশা হাসপাতালে মৃত্যু মূল অভিযুক্ত ভানু বাগের - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৯ মে, ২০২৩

এগরা বিষ্ফোরণ কান্ড: ওড়িশা হাসপাতালে মৃত্যু মূল অভিযুক্ত ভানু বাগের

 



বিবিপি নিউজ: এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ কান্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু হল। চিকিৎসাধীন অবস্থায় ওড়িশার কটকের রুদ্র হাসপাতালে বৃহস্পতিবার রাত ২টো নাগাদ মৃত্যু হয়।


 মঙ্গলবার এগরার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কৃষ্ণপদ বাগ ওরফে ভানু জখম হন। অগ্নিদগ্ধ অবস্থাতেই তিনি ওড়িশা পালিয়ে গিয়েছিলেন। সেখানে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।



বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয় বলে সূত্রের খবর। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে ভানুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ভানুর দেহ পড়শি রাজ্য থেকে আনতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রাজ্য পুলিশ।পুলিশ সূত্রে খবর, ভানুর শেষকৃত্যের পর তাঁর ছেলেকে হেফাজতে নেওয়া হবে।

Pages