রাজ্যে আরও ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের - BBP NEWS

Breaking

সোমবার, ২৪ জুলাই, ২০২৩

রাজ্যে আরও ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের



বিবিপি নিউজ: রাজ্যে আরও ১০ দিন থাকবে কেন্দ্রীয় বাহিনী। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আর এই দশ দিনের মধ্যে কোথাও কোনো অশান্তি হলে সেখানে পাঠাতে হবে বাহিনীকে। সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম-এর বেঞ্চ এমনটাই নির্দেশ দিয়েছেন।



রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে হাই কোর্টের তরফে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বৃদ্ধি করার বিষয়টি কেন্দ্রকে বিবেচনা করে দেখতে বলা হয়েছিল। আরও এক মাস বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখা যায় কি না, কেন্দ্রের কাছে জানতে চেয়েছিল হাই কোর্ট। সেই মামলাতেই কেন্দ্র জানিয়েছে, আরও ১০ দিন রাজ্যে বাহিনী থাকবে।

Pages