ছদ্মবেশে ইধিকা, দেখলেন ‘প্রিয়তমা’! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

ছদ্মবেশে ইধিকা, দেখলেন ‘প্রিয়তমা’!

 

 




বিবিপি নিউজ: নিজের অভিনীত ছবি প্রিয়তমা ও দর্শকদের  প্রতিক্রিয়া দেখতে ঢাকায় উড়ে গেলেন টলি অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশের সিনে জগতে ঝড় তুললেন ইধিকা। চলতি বছরের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান ও ইধিকার প্রিয়তমা। ইতিমধ্যেই সেদেশের সিনে বানিজ্যে জোয়ার এনে দিয়েছে। শুধু বাংলাদেশ নয় কানাডা, আমেরিকাতেও মুক্তি পেয়েছে ছবিটি।



 বড় পর্দায় এটি তার প্রথম বানিজ্যিক ছবি। আর নিজের প্রথম সিনেমার সাফল্য উপভোগ করতে কলকাতা থেকে ঢাকায় ছুটে গিয়েছেন ইধিকা।



 শুক্রবার কলকাতা থেকে ঢাকায় উড়ে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন মা ও বোন। নিজের মুখ মাস্কে লুকিয়ে ঢাকার স্টার সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে বসে ‘প্রিয়তমা’ দেখেন তিনি। শনিবার স্টার সিনেপ্লেক্সের সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের শো দেখেন ইধিকা। সিনেমা দেখা শেষে তিনি আবার কলকাতায় ফিরেও এসেছেন। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ঈদে মুক্তির পর মাত্র তিন সপ্তাহে প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি করেছে ‘প্রিয়তমা’।



Pages