শিক্ষক নিয়োগের মামলায় ওএমআর শিট দেখতে চাইল সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালতেও ধাক্কা রাজ্যের - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

শিক্ষক নিয়োগের মামলায় ওএমআর শিট দেখতে চাইল সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালতেও ধাক্কা রাজ্যের

 




বিবিপি নিউজ: একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মামলায় উত্তরপত্র তথা ওএমআর শিট দেখতে চাইল দেশের শীর্ষ আদালত। কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো ওএমআর শিট ছাড়া মেধাতালিকা প্রকাশ করতে হবে। তবে ওএমআর শিট প্রকাশের বিষয়ে এক সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এক সপ্তাহ পর শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি।এই মামলায় সুপ্রিম কোর্টে ববিতা সরকারের আইনজীবী হিসাবে রয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম।



কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত ৭ জুলাই  নির্দেশ দিয়েছিলেন, ২০১৬ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়ায় যে ৫,৫০০ জনকে চাকরি দেওয়া হয়েছিল, তাঁরা-সহ ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের উত্তরপত্র (ওএমআর শিট) প্রকাশ করতে হবে কমিশনকে। উত্তরপত্রের পাশাপাশি নাম, বাবার নাম, ঠিকানা, স্কুলের নাম-সহ ৯০৭ জনের তালিকাও প্রকাশ করতে হবে, যাঁদের বিকৃত উত্তরপত্র উদ্ধার করেছিল সিবিআই। মঙ্গলবার শীর্ষ আদালত ওএমআর শিট প্রকাশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও নাম, ঠিকানা সম্বলিত তালিকা প্রকাশের নির্দেশ বহাল রেখেছে। 


Pages