খেলা চলাকালীন রেফারিকে চড় কোচের, মাঠেই জ্ঞান হারালেন - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

খেলা চলাকালীন রেফারিকে চড় কোচের, মাঠেই জ্ঞান হারালেন

 



বিবিপি নিউজ: মাঠে চলছিল খেলা, তারই। মধ্যে খেলা পরিচালনার দায়িত্বে থাকা রেফারিকে চড় মারলেন এক ফুটবল দলের কোচ। ঘটনাটি ঘটেছে চিনে। এই ঘটনায় সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি তাঁর নিজের দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফেরা তাঁর কাজের সমালোচনা করেন। চাপে পড়ে শেষ পর্যন্ত রেফারির কাছে ক্ষমা চেয়েছেন তিনি।


ঘটনাটি ঘটে চিনের লিগ ওয়ানের ম্যাচে। নানজিং সিটির বিরুদ্ধে ম্যাচ ছিল লিয়াওনিং শেনইয়াংয়ের। ম্যাচ চলাকালীন লিয়াওনিংয়ের বিরুদ্ধে একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। রেফারি চেন হাওয়ের সঙ্গে বিবাদে জড়ান লিয়াওনিংয়ের কোচ শিং দুয়ান। তার পরেই দুয়ানকে লাল কার্ড দেখান রেফারি। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। রেফারিকে সবার সামনে চড় মারেন দুয়ান। 



 রেফারিকে চড় মারার পরে লিয়াওনিংয়ের কোচ দুয়ানই নাকি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জ্ঞান ফেরার পরে তিনি রেফারি হাওয়ের কাছে ক্ষমা চান।

Pages