বিবিপি নিউজ: রান্না করা খাবারে স্বাদ না হওয়ায় রাঁধুনিকে রেস্টুরেন্টের মধ্যেই পিটিয়ে খুন করেছেন চার ব্যক্তি সোমবার রাজস্থানের জয়সালমীর জেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা ঘটনার সময় মদ্যপ ছিলেন। এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আধিকারিক মুক্তা পারিক বলেন, সোমবার রাতে রামগড় থানা এলাকায় অভিযুক্তরা একটি রেস্টুরেন্টে যান। সেখানকার খাবার সুস্বাদু না হওয়ায় তারা রেস্টুরেন্টটির রাঁধুনিকে মারধর করেন। পরে ওই রাঁধুনির হাসপাতালে মৃত্যু হয়। মৃতের নাম শিব দেশমুখ। তিনি তেলাঙ্গানার বাসিন্দা।
