বিবিপি নিউজ,ঢাকা: না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশর প্রথম মহিলা প্রধানমন্ত্রী তথা সেদেশের রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সকালে জানিয়েছেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল সাড়ে ছয়টার দিকে তাঁকে জানিয়েছেন, ‘আম্মা আর নেই।’
প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সকাল ছয়টার দিকে সেদেশের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, খালেদা জিয়ার শেষকৃত্য আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
