![]() |
সাইফুল্লা গাজী |
নতুন করে কি কথা আর বলি!
পাতায় পাতায় বর্ণিত
দণ্ডিত-দণ্ড দাতার খণ্ডিত কন্ঠে স্বর
এক নিদারুণ কঠিন দিনলিপি
বঞ্চিত জীবনের গল্প।
ফেরার পথে....
উদ্দাম জীবনের অনুক্ষণ
বাজপাখির লোভ
নিপীড়ক আর নিপীড়িতের
ক্ষত স্থানের ব্যবধান।
ওদের দেহে
উৎকণ্ঠিত ব্যবচ্ছেদ
শ্রেণী বিন্যাসের অবসাদ মাত্র।
বিকল্প ভালোবাসার মধ্যে
করুণার যে বিস্তৃতি
তাকেই কি অনুদান বলে?
বুঝতে গেলে অনেক কাটাছেঁড়া,
আশঙ্কা ও অনেক..!
তাই প্রাপ্ত অনুদিত শ্রেনীকে
আমি অবলীলায় বলতেই পারি।
