বিবিপি নিউজ: গান থেকে অবসর! বড় ঘোষণা অরিজিৎ সিং এর। আর কোনও ছবিতে প্লেব্যাক করবেন না শিল্পী। তবে কি তিনি অবসরের পথে হাঁটছেন? নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি হঠাৎ সিনেমায় গান গাওয়া থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় একটি পোস্টে অরিজিৎ লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সকলকে। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এ বার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসাবে কোনও কাজ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম।” অরিজিতের এই ঘোষণায় স্তম্ভিত তাঁর অনুরাগীরা। তবে ঠিক কী কারণে এই ঘোষণা করলেন গায়ক, তা এখনও স্পষ্ট নয়। সব শেষে তিনি লিখেছেন, “এই সফর সত্যিই সুন্দর ছিল।”

