রাজ্যের ১০৯ ইন্সপেক্টর কে বদলির নির্দেশ নবান্নের, ভোটের আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল - BBP NEWS

Breaking

শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

রাজ্যের ১০৯ ইন্সপেক্টর কে বদলির নির্দেশ নবান্নের, ভোটের আগে রাজ্য পুলিশে বড়সড় রদবদল

 



বিবিপি নিউজ: রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় রদ বদল রাজ্য পুলিশে। এবার ইন্সপেক্টর পদমর্যাদার ১০৯ জন অধিকারী কে বদলির নির্দেশ দিল রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবন নবান্ন। বৃহস্পতিবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই বদলির কথা জানানো হয়েছে। শুধু ইন্সপেক্টর নই তালিকায় রয়েছে ইন্সপেক্টর ইনচার্জ (আইসি) পদমর্যাদার আধিকারিকরা।


প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই রাজ্যে ২৬ জন পুলিশকর্তার রদবদল হয়। বদলির তালিকায় ছিলেন ২৩ জন আইপিএস অফিসারের পাশাপাশি তিন জন ডব্লিউবিপিএস-ও। এ বার ইনস্পেক্টর পদে এল রদবদল। বিজ্ঞপ্তি অনুসারে, দক্ষিণ দিনাজপুর থানার গঙ্গারামপুরের আইসি-কে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতি দমন শাখা (এসিবি)-র ইনস্পেক্টর করে আনা হয়েছে। দার্জিলিং সদর থানার আইসি শুভ্র সান্যালকে পশ্চিম মেদিনীপুরের কোতওয়ালি থানার আইসি পদে বদলি করা হয়েছে।


Pages