আইপ্যাক-এ ধুন্ধুমার- দেখুন নিউজ সিরিজ রবিবার রাত ১০ টায় TV9 বাংলায় - BBP NEWS

Breaking

রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

আইপ্যাক-এ ধুন্ধুমার- দেখুন নিউজ সিরিজ রবিবার রাত ১০ টায় TV9 বাংলায়

 


বিবিপি নিউজ: ভোটকুশলী সংস্থা আইপ্যাকের দফতরে ইডি হানার সময় খোদ মুখ্যমন্ত্রীর হাজির হওয়া এবং ফাইল নিয়ে চলে আসার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। প্রশ্ন উঠেছে, কেন্দ্রীয় সংস্থার তদন্তে এ ভাবে হস্তক্ষেপ করা যায় কি না। রাজ্যের শাসক দলের পাল্টা যুক্তি, তদন্তের আড়ালে তাদের ভোট-কৌশল চুরি করাই ছিল আসল লক্ষ্য। বস্তুত, আইপ্যাকে ইডি-র তল্লাশি আর তাকে ঘিরে মুখ্যমন্ত্রীর তৎপরতা রাজ্যে যে রাজনৈতিক নাটকীয়তা তৈরি করেছে, তা এক কথায় অভূতপূর্ব। সেই নাটকের রেশ এখনও কাটেনি। বিধানসভা ভোটের জল কোন দিকে গড়াবে, তার অনেকটাই নির্ধারণ করে দেবে আইপ্যাক-কাণ্ড। কে ঠিক, কে ভুল? কী বলবে শীর্ষ আদালত? আইপ্যাক-কাণ্ডের সাত-সতেরো জানতে বিশেষজ্ঞদের মতামত সহ দেখুন TV9 বাংলার নুতন নিউজ সিরিজ ‘আইপ্যাক-এ ধুন্ধুমার!’... ১৮ জানুয়ারি রবিবার রাত ১০টায়।

Pages