বিবিপি নিউজ: ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ২৬ শে জানুয়ারী ২০২৬ এ প্রকাশিত হয় বিশিষ্ট লেখক ও প্রকাশক বানীব্রত -র গল্পের বই ত্রয়ী। উদ্বোধক হিসেবে ছিলেন বিশিষ্ট অভিনেতা ও সাহিত্যিক সন্দীপ চক্রবর্তী মহাশয়। তিনটি গল্পের মধ্যে দিয়ে বইটি আলোচনার শীর্ষে রয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। পাঠকদের কথা মাথায় রেখে বইটির মূল্য সাধ্যের মধ্যে রাখা হয়েছে বলে জানান লেখক।
অন্যদিকে, গত ২৬ শে জানুয়ারি কলকাতা আন্তর্জাতিক বই মেলায় প্রকাশিত হয় শব্দবাণী আন্তর্জাতিক সাহিত্য পত্রিকার অন্যতম বইমেলা সংখ্যা শব্দবাণী বই মেলা সংখ্যা। উদ্বোধক হিসেবে ছিলেন বিশিষ্ট অভিনেতা এবং সাহিত্যিক সন্দীপ চক্রবর্তী। ছিলেন বইয়ের প্রচ্ছদ শিল্পী স্বপন মজুমদার মহাশয়, পত্রিকার উপদেষ্টা লিপিকা ব্যানার্জি, সাংস্কৃতিক সম্পাদক টুলটুল দত্ত, মেন্টর সঞ্জয় কুমার দে, এডমিন এবং মডারেটর সেঁজুতি বসু এবং সম্পাদক বানীব্রত। গল্প, কবিতা, প্রবন্ধ, ছড়া, ভ্রমণ ডাক্তারের দরবারে নিয়ে সাজানো পত্রিকাটি এক অনন্য রূপ ধারণ করেছে।

