বিধ্বংসী আগুন আরবের বৃহত্তম তেল শোধনাগারে - BBP NEWS

Breaking

রবিবার, ১৫ মার্চ, ২০২৬

বিধ্বংসী আগুন আরবের বৃহত্তম তেল শোধনাগারে

 


বিবিপি নিউজ: যুদ্ধরত মধ্যপ্রাচ্যে ইরানের খারগ দ্বীপের পর এবার সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম তেল শোধনাগারে ভয়ংকর অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে। শনিবার (১৪ মার্চ) ওই জ্বালানি স্থাপনা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।


সংযুক্ত আরব আমিরাত দাবি করছে, বিধ্বংসী একটি ড্রোন সফলভাবে ভূপাতিত করার পরপরই তার ধ্বংসাবশেষ নিচে পড়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইরানের গুরুত্বপূর্ণ তেল শিল্পের কেন্দ্র খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘণ্টা পরই এই ঘটনা ঘটল। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আমিরাতের প্রধান বন্দর নগরী ফুজাইরাহ থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। বন্দরটি উপসাগরীয় অঞ্চলের তেল বাণিজ্য ও রপ্তানি টার্মিনাল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোকাবিলা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, মার্কিন বাহিনী ইরানের খারগ দ্বীপের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে। খারগ দ্বীপ ইরানের তেল শিল্পের প্রধান কেন্দ্র। দেশটির প্রায় সব অপরিশোধিত তেল রপ্তানি এই দ্বীপের মাধ্যমেই সম্পন্ন হয়।

Pages