বিবিপি নিউজ: ২৮ মার্চ ২০২৬ শনিবার থেকে এবছরের আইপিএল তথা ভারতীয় ক্রিকেটর প্রিমিয়ার লিগ শুরু হবে।
ইতিমধ্যেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর ১৯তম সংস্করণের সময়সূচি প্রকাশিত হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আইপিএল ২০২৬-এর প্রথম ২০টি ম্যাচের সময়সূচি প্রকাশ করেছে। মরশুমের প্রথম ম্যাচ হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সময়সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই আইপিএলের টিকিট বিক্রি কবে শুরু হবে, কত দাম হবে টিকিটের, তা জানার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আইপিএলের টিকিট বিক্রি নিয়ে বিসিসিআই কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করেনি। যদিও, বিভিন্ন অ্যাপে আইপিএল টিকিটের জন্য বিশেষ বিভাগ তৈরি করে ‘Coming Soon’ লেখা দেখা যাচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে, খুব শীঘ্রই টিকিট বিক্রি শুরু হওয়ার তথ্য জানানো হবে। এছাড়াও, BookMyShow আইপিএল ২০২৬ টিকিটের জন্য প্রি-সেল রেজিস্ট্রেশন শুরু করেছে।
🚨 News 🚨
Presenting the schedule for the first 20 matches of #TATAIPL 2026, to be played from March 28 to April 12, 2026 🗓️
Full schedule will be announced once poll dates are announced for three states set to undergo State Assembly elections.
More details ▶️… pic.twitter.com/8Iq492v8TE
— IndianPremierLeague (@IPL) March 11, 2026
আইপিএল ২০২৬-এর টিকিটের দাম কত হতে পারে
আইপিএল ২০২৬-এর ম্যাচগুলির টিকিটের সর্বনিম্ন দাম হতে পারে ৫০০ টাকা। সেখান থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত হতে পারে টিকিটের দাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ম্যাচের টিকিট প্রায় ২৩০০ থেকে ২৮০০ টাকা থেকে দাম হয়। মিড-রেঞ্জ সিটগুলির দাম প্রায় ৩৫০০ থেকে ৭৫০০ টাকা পর্যন্ত এবং প্রিমিয়াম সিটগুলি (প্যাভিলিয়ন বা টেরেস) প্রায় ৮০০০ থেকে ১৫০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
