বিবিপি নিউজ: বঙ্গ ভোট নিয়ে শুভেন্দু আত্মবিশ্বাসী হলেও তাঁরই এলাকার বুথে এজেন্ট দিতে পারল না বিজেপি। রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ কাঁথি বিধানসভার ১৩১ নম্বর বুথে বিজেপির কোনও পোলিং এজেন্ট নেই। এদিকে নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দু অভিযোগ করেন, সেখানে নাকি দুটি হিন্দু পাড়ার ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। এদিকে বিনপুর ও খড়গপুরেও বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে বলে এদিন অভিযোগ করেন শুভেন্দু।
অন্যদিকে ভোটের দিন সকাল সকাল শুভেন্দু অধিকারীর পোলিং এজেন্ট তথা বিজেপির মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এই আবহে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন নন্দীগ্রামের বিদায়ী বিধায়ক। শুভেন্দু অধিকারীর অভিযোগ, পিংলার ওসি চিন্ময় প্রামাণিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি কর্মীদের 'তুলে নিয়ে যাচ্ছেন'। এই আবহে ওসি-র অপসারণ এবং সাসপেনশনের দাবি তোলেন বিজেপি নেতা। এই নিয়ে ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং পুলিশ অবজার্ভারকে ফোন করেছেন বলেও জানান শুভেন্দু।
